
মোরেলগঞ্জ প্রতিনিধি, মোঃ এখলাস শেখ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার কে.জি স্কুল রোডস্থ মোরেলগঞ্জ নগর একাডেমি তাহ্ফিজুল উম্মাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে হিফজুল কুরআন সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘ ৬ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন মাদ্রাসার উস্তাদদের অংশগ্রহণে বিশেষ মশক পরিচালনা করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান উস্তাজুল হুফ্ফাজ শায়েখ আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এমন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুরআনের হাফেজরা জাতির সম্পদ, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।”
বিকাল ৪টায় অত্র প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীকে নতুন ছবক প্রদান করা হয়। আসর নামাজের পর পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ৯ জন হাফেজ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, কুরআনের শিক্ষায় আলোকিত প্রজন্ম গঠনে এমন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মানুষ তৈরিতে মাদ্রাসাটির অবদান প্রশংসনীয়।
সমাপনী বক্তব্যে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “পবিত্র কুরআনের আলো সমাজের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ ৬ বছর ধরে এই মাদ্রাসা দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কুরআনের হাফেজ তৈরির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাল ফিতায়’ বন্দি মেসার্স সওদাগর অটো রাইস মিলের বিদ্যুৎ সংযোগ
ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র পেলেন না রিক্তা, প্রতিবন্ধী বাবার কান্নায় ভারী তুলশীপুরের বাতাস
নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ০৩ জন আসামী গ্রেফতার