
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় মল্লিসের দাওয়াতে চট বিছানোকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের খোকসাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খোকসাহাটা গ্রামের মৃত ইন্তাস উদ্দিনের ছেলে সানোয়ার হোসেনের মল্লিস অনুষ্ঠিত হয়। এতে পার্শ্ববর্তী পাকুড়িহাটা গ্রামের মৃত আকি মুদ্দিন আকন্দের ছেলে জেল হোসেন (৬৫) এবং তার ছেলে ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু মুত্তালেব (২৫) দাওয়াতে অংশগ্রহণ করেন।
দাওয়াতে বসার জন্য চট বিছানোকে কেন্দ্র করে রাঙ্গামাটি গ্রামের শাহিন আলমের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মহিলাসহ ৬ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে ভর্তি করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন।
আহতরা হলেন, জেল হোসেন, তার ছেলে আবু মুত্তালেব, আলমগীরের স্ত্রী জান্নাতি খাতুন, নুর আলমের স্ত্রী জুলেখা খাতুন, জেল হোসেনের স্ত্রী রোকিয়া খাতুন এবং জহরুলের স্ত্রী গোলাপি খাতুন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে আহতরা জানিয়েছেন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মল্লিসের দাওয়াতে চট বিছানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে শাহিন আলম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের লোকজন এ ঘটনায় জড়িত নয়। তৃতীয় পক্ষের লোকজন সুযোগ নিয়ে হামলা চালিয়ে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা