
মো. মোশারফ হোসেন, গোপালপুর: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ) গোপালপুর সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গোপালপুর উপজেলা প্রশাসন বনাম গোপালপুর পৌরসভা।
উৎসাহ উদ্দিপনার মাধ্যমে দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। প্রতিদ্বন্দ্বিতামূলক প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমান, সহকারী কমিশনার ভূমি মো: নবাব আলী, ওসি তদন্ত মো: সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া, সূতী ভি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহাম্মেদ সোহাগ, উপজেলা ওলামা দলের সভাপতি হাজ্বী বোরহান উদ্দিন। খেলা পরিচালনায় গোলাম রায়হান বাপন ও মো: মাসুদ রানা।
প্রীতি ফুটবল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো : শাহজাহান ভিপি ও বিশ্বজিৎ চক্রবর্তী। প্রীতি ফুটবল ম্যাচে গোপালপুর উপজেলা প্রশাসন ১-০ গোলে বিজয়ী হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ