
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
ভৈরবে ভিজিএফের বস্তায় ওজনে চাল কম ও নিম্ন মানের চাল বিতরনের অভিযোগ। ভৈরবে ভিজিএফের চাল নিয়ে চলছে চালবাজিতে প্রায় বস্তায় ওজনে চাল কম ও নিম্ন মানের চাল বিতরনের অভিযোগ উঠেছে । ঈদ উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রায় ২০ হাজার হত দরিদ্র ও নিম্ন বৃত্ত পরিবারের মাঝে বিনা মূল্যে ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছে । শহরের ১২ টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নের হত দরিদ্র ও নিম্ন বৃত্ত পরিবার কে এর আওতায় আনা হয়েছে । গত কয়েক দিন ধরে শিমুল কান্দি,শ্রী-নগর ও কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা গেছে ৩০/৫০ কেজি ওজনের প্রায় বস্তায় ২/৪ কেজি করে চাল কম রয়েছে । শুধু তাই নয় কোন কোন এলাকায় চাল বিতরন কালে নি¤œমানের চাল পাওয়া গেছে । নি¤œমানের চাল দেয়ায় ভোক্তাদের মাঝে অসন্তোষ দেখে দিয়েছে । তবে বস্তায় ওজনে চাল কম থাকায় ট্যাগ অফিসার ওবায়দুল হক জানান, প্রায় বস্তায় ২/৪ কেজি চাল ওজনে কম দেখা পাওয়া গেছে । তবে তারা উপজেলা এলএসডি গোডাউন থেকে বরাদ্ধকৃত চাল এনছেন । এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনকে অবহিত করবেন বলে জানান । এ বিষয়ে কালিকা প্রসাদ ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া জানান,ট্যাগ অফিসারের সামনে কয়েকটি বস্তা মেপে ওজনে কম পাওয়া গেছে । বরাদ্ধকৃত চাল হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে বিতরন করা হচ্ছে । তার ইউনিয়নে ২ হাজার ৭শ পরিবারের মাঝে এ চাল বিতরন করা হচ্ছে । এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রহমান জানান, ভৈরবে ২০ হাজার কার্ডধারীদের মাঝে চাল বিতরন করা হচ্ছে । তবে কোথা ও কোথা ও চালের বস্তায় ২/৩ কেজি ওজনে আছে বলে অভিযোগ পেয়েছেন । অভিযোগ খতিয়ে দেখছেন । তাছাড়া মিলাররা ওজনে কম দিয়েছে কি না সেটি ও দেখা হবে । পরে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তারা ব্যবস্থা নিতে পারবে কি না জেনে ব্যবস্থা নিবেন ।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা