হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের কেনাকাটার সময় পকেট-ভ্যানেটি ব্যাগ থেকে মোবাইল-টাকা চুরি বৃদ্ধি পেয়েছে। পুলিশ মঙ্গলবার বিকেলে পৌরসভার শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকা থেকে চোর চক্রের ৪ জন নারী সদস্যকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে বলে জানাগেছে। গ্রেপ্তারকৃত নারী পকেটমাররা হলেন মাদারগঞ্জ থানার ময়লাকান্দি এলাকার হযরত আলীর স্ত্রী অনিতা খাতুন (৩০), একই গ্রামের মোঃ মাহবুবের স্ত্রী রেখা আক্তার (২০), ইসলামপুর থানার মাঝবাড়ী এলাকার বানু মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৩০) ও মেলান্দহ থানার মোহাম্মদপুর সৈডাপাড়া এলাকার সাগর মিয়ার স্ত্রী বন্যা (২০)।

সূত্র জানায়, গত ৯মার্চ দুপুরে শিমলা বাজারের অগ্রণী ব্যাংক মোড় এলাকায় কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আঃ রশিদের স্ত্রী ফাতেমা খাতুনের ভ্যানেটি ব্যাগ থেকে পকেটমার চক্র নগদ টাকা, সোনা ও রুপার গহনা চুরি করে। তার অভিযোগের প্রেক্ষিতে থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে পকেটমার চক্রের ৪সদস্যকে আটক করে। ঈদের কেনাকাটা করতে আসা লোকদের টার্গেট করে জটলা সৃষ্টি করে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের সক্রিয় সদস্যরা পকেট-ভ্যানেটি ব্যাগ থেকে টাকা-মোবাইল-গহনা চুরি করে বলে জানাগেছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দাহ থানার বিভিন্ন গ্রামের চারজন নারীকে আজ দুপুরে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!