
এম হিরন প্রধান
রাজধানীর দক্ষিণখাঁন আর্মি সোসাইটি হাউজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ASHOWA)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ- ২০২৬ (১৭ রমজান), শনিবার সোসাইটিস্থ তাকওয়া ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আর্মি সোসাইটি হাউজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর এম. আই. চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সোসাইটির বর্তমান ও সাবেক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দু-শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আসরের নামাজের পর থেকে শুরু হয়। ইফতার মাহফিলে আর্মি সোসাইটি এলাকার সম্মানিত বাসিন্দা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতী ও সোসাইটির মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব।
সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক উপস্থিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার