হোম » সারাদেশ » বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার 

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। শনিবার (০৭ মার্চ) বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক। অভিযান চলাকালে অবৈধ মাদকদ্রব্য সেবনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সামী (২২), পিতা মো. শাহিনুর রহমান, খান্দার পূর্বপাড়া; মো. শুভ (৩০), পিতা মো. মাসুদ মোল্লা, ১৫ নম্বর ওয়ার্ড মধ্য পালশা; মো. শামীম (২৭), পিতা মো. সাইফুল ইসলাম, গ্রাম ডেফুইন, কাহালু; মো. আবু ছালেক শেখ (৪০), পিতা মো. আশরাফ আলী, ফুলবাড়ী মধ্যপাড়া; শ্রী নেপাল রাজভর (৫৫), পিতা মৃত কেশব রাজভর, পূর্ব কৈপাড়া; এবং মো. আল আমিন (২৭), পিতা মো. লিটন কাজী, গ্রাম আশোকোলা, বগুড়া সদর।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!