
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার সময় বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন।
গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক-এর শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর এলাকায় অবস্থিত শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো. আহসান হাবিব (৪৫)। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামের আবেদার রহমানের ছেলে। তিনি ওই স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টার দিকে উপজেলার ছোনকা এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত বের হচ্ছিলেন। এ সময় স্টেশনের গেট খোলা হলে একটি মালবাহী ট্রাক ভেতরে প্রবেশ করে ফায়ার ফাইটার আহসান হাবিবকে গুরুতর আহত করে।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন জানান, হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আইনগত প্রক্রিয়া শেষে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য