হোম » সারাদেশ » ধুনটে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধুনটে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
‎ধুনট উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গোলাম মোস্তফা (৩৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ‎গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। ‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।‎

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!