
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জ উপজেলা-এ ইটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা এসআই মো. মাসুদ রানা (৪৩)। তিনি কাউনিয়া উপজেলা-র ভগিরথ মাছহাঁড়ি গ্রামের মৃত মোতলেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইটবোঝাই ট্রাক (নম্বর: বগুড়া-জ-১১-০৫৮৮) পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। জানা গেছে, এসআই মাসুদ রানা দিনাজপুরে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল কালিয়াকৈর থানা-য় ফিরছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২