
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে সুসংগঠিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বানে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা সদরের গাড়ফা বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উদয়পুর ইউনিয়ন
সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শিকদার জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী।
এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সাবেক সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো:আব্দুল আলীম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল, কোদালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: বায়োজিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান শেখ, যুবদল নেতা বি এম মোস্তাফিজুর রহমান মুস্তাক, ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার, সাধারণ সম্পাদক মো: হাবিব মোল্লা, মৎস্য দলের সভাপতি মো: হোসাইন সিকদার, সাধারণ সম্পাদক মো:শফিক মোল্লা, ছাত্রদল নেতা মো:সাগর শেখ, মো: মামুন মোল্লা, ৩নং ওয়ার্ডের সভাপতি মো:হাবিবুর রহমান ফরাজী ও সাধারণ সম্পাদক বরকত আলী বড়কাজী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মন্ডল বলেন, “তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপদ। নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাষ্ট্রক্ষমতায় তাকে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল