হোম » সারাদেশ » নন্দীগ্রামে জামায়াতের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত 

নন্দীগ্রামে জামায়াতের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সল পারভেজের এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি ) বিকেলে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের সোনাকানিয়া বাজার সংলগ্ন খোলা মাঠে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। থালতা মাঝগ্রাম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলাম। সমাবেশে প্রায় ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে নির্বাচনী স্লোগান ও ইসলামী রাজনীতির পক্ষে নানা শ্লোগানে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-০৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সল পারভেজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের অধিকার ও ইসলামি মূল্যবোধ রক্ষায় জামায়াতে ইসলামী আপসহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, জেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি সায়েদ কুতুব ছাব্বির। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিক।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক আমির নুরুল ইসলাম মন্ডলসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!