
এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে গোকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধাওয়াকোলা গ্রামে এ গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে এই কর্মসূচি পালন করা হয়।
গোকুল ইউনিয়ন মহিলাদলের সভাপতি শিউলী বেগমের সভাপতিত্বে আয়োজিত গণসংযোগ ও প্রচারণা মিছিলে অংশগ্রহণ করেন সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, গোকুল ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক খুরশিদা বেগম খুশি, সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড সভাপতি নুরুন নাহার আকতার, প্রচার সম্পাদক ও ৪নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি তাহেরা বানু।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী মোমেনা বেগম, কল্পনা বেগম, নুর জাহান বেগম, ৬নং ওয়ার্ড সভাপতি রেবেকা খাতুন, ৭নং ওয়ার্ড সভাপতি বিপাশা আকতার, ১নং ওয়ার্ড সভাপতি শিল্পী আকতার, সহ-সভাপতি মোমেনা বেগম, ৩নং ওয়ার্ড সভাপতি রুজি বেগম, সাধারণ সম্পাদক রেশমা বেগম, ৪নং ওয়ার্ড সদস্য মিতা খাতুন, পারভীন বেগম, রাশেদা বেগম, নুরী বেগম, ফাতেমা বেগম, বেবী বেগম, সাজেদা বেগম, তুলি আকতার, ফুয়ারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলটি ধাওয়াকোলা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য