
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও মাঝিড়া বন্দরে দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার সময় ডোমনপুকুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণসংযোগ শুরু হয়ে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কার কোনো বিকল্প নেই। তারা সাধারণ জনগণকে সচেতন হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা