
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে সোমবার ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ই জুলাই) বেলা ১১টার দিকে কলেজের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ জাকির হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী সরকার। এতে কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক