
মো:রাফাত হোসেন,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম রহমান বাবু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহিদুল ইসলাম লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাকে নিয়ে কটূক্তি করা মানে গণতন্ত্রকামী মানুষের মর্যাদায় আঘাত হানা।” তারা অবিলম্বে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।
বিএনপি নেতারা আরও বলেন, “এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার