
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলার চতরা ইউনিয়ন ওলামা দলের উদ্যেগে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত সোমবার রাতে চতরা বাজারে পীরগঞ্জ ওলামা দলের আহবায়ক শাহজালাল সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সহ সভাপতি মোস্তাফিজার রহমান,সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু সহ উপজেলা ও স্থানীয় বেশ ক’জন নেতৃবৃন্দ ।
এর আগে সন্ধার পর সাইফুল ইসলামের উপস্থিতিতে চতরা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক গণ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে । উক্ত মিছিলে চতরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধীক নারী পুরুষ অংশ গ্রহন করে ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য