
৬ জুলাই, এম এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে নিষিদ্ধ পলিথিন গোদামজাত করায় হাবিব এন্টারপ্রাইজ কে জরিমানা ও ৬ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্র্যাম্যমান আদালত । জানাযায়, দীর্ঘদিন ধরে হাবিব এন্টারপ্রাইজ নিষিদ্ধ পলিথিন আমদানি করে বাসস্ট্যান্ডে একটি গোডাউনে রেখে বাজারজাত করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকালে গোডাউনে অভিযান পরিচালনা করে ১শ ৫০ কেজি ( ৬ বস্তা) পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালত । এ সময় ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেদওয়ান আহমেদ রাফি । এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়াঁ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক