
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ২টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ঝুমুর সরকার বগুড়া শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার বাসিন্দা এবং মজিবর রহমান সরকারের ছেলে। তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধ জগতের পরিচিত মুখ হিসেবেও পরিচিত। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
ডিবির এই কর্মকর্তা জানান, গত বছরের ৪ আগস্ট শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় ৭২ বছর বয়সী মো. আ. মান্নান নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।
ইকবাল বাহার আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারধরসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা