
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে গজারিয়ারি ইউনিয়নের মানিকদী নয়া হাটি গ্রামে পারিবারিক কলহের জেরে বোন জামাইয়ের হাতে শ্যালক খুন হয়েছে। নিহত শ্যালক একজন স্কুল পড়ুয়া ছাত্র। নিহতের নাম রাকিব (১৪) তাছাড়া ও অপর এক শ্যালক জিসান কে ছুরিকাঘাত করে আহত করে। ঘটনার পর পুলিশ ঘাতক ফারুক ও তার মাকে গ্রেফতার করেছে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । নিহতদের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায় শুক্রবার দুপুরে ঘাতক ফারুক মিয়া তার পুত্র কে মারধোর করে । এ সময় তার স্ত্রী নাবিলা পুত্র কে বাঁচাতে এগিয়ে এলে তাকে ও মারধোর করে ঘর থেকে তাড়িয়ে দেয় স্বামী ফারুক মিয়া। তারপর তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
এ ঘটনা জানার পর নাবিলার ২ ভাই নিহত রাকিব ও আহত জিসান রাত ১১ টার দিকে বোনকে মারধোরের কারন জানতে পাশে অবস্থিত দুলা ভাইয়ের কাছে গেলে শ্যালক – দুলা ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলা ভাই শাবল দিয়ে রাকিবের মাথায় আঘাত করে এবং একই সময়ে জিসান কে ধারালো সুইস গিয়ার দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
এ সময় তাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে আহত অবস্থায় ২ জনকে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাকিব কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায় । তাছাড়া জিসান ও সংকটাবস্থায় রয়েছে । এ বিষয়ে ভৈরব থানার ওসি ( তদন্ত ) আবু তালেব জানান,পারিবারিক কলহের জেরে দুলা ভাইয়ের হাতে ১ শ্যালক খুন হয়েছে এবং আরেক শ্যালক আহত হয়েছে । ঘটনার পর ঘাতক দুলা ভাই ও তার মাকে গ্রেফতার করা হয়েছে । নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানতে পারছি
ফারুক মিিয়া শাবলেরর আঘাতে শ্যালক রাকিব (১৪) ও জিসান (১৮) আহত হযেছে। ফারুকের স্ত্রী নাবিলা ২২) নিহতের চাচা মোঃ সেন্টু মিয়া ও মোঃ আছির উদ্দ্ীন। গ্রাম মানিকদী নয়াহাটি। ইজ্জত আলী মেম্বারের বাড়ী।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি