
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে তিতখুর টাইগার ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ই ফেব্রুয়ারি) রাতে উপজেলা খরনা তিতখুর গ্রামে ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারঃ) আবুল বাশার।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফজলুল হক উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ন্যাশনাল সীডস্ কোম্পানি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি এনামুল করিম স্বপন। ফাইনালে গয়নাকুড়ি ইয়ং স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পারটেখুর ব্যাডমিন্টন ক্লাব।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য