হোম » সারাদেশ » ধুনট গজারিয়া কবরস্থানের উন্নয়নকল্পে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 

ধুনট গজারিয়া কবরস্থানের উন্নয়নকল্পে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 

এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার গজারিয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্বপাড়া কবরস্থানের উন্নয়নকল্পে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের গজারিয়া দক্ষিণ ও পূর্বপাড়া কবরস্থানের উন্নয়নকল্পে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৩দিন ব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি,আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিষয় ভিত্তিক আলোচক হাফেজ ক্বারী মাওঃ মোঃ হাবিবুল্লাহ মিসবাহ্।
তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব্ করেন আলহাজ্ব মোঃ বাছের আলী শেখ, সভাপতি, ছোট চিকাশী মদিনাতুল উলুম দারুস সুন্নাহ ক্বওমী মাদ্রাসা সভাপতি আলহাজ্ব মোঃ বাছেদ আলী শেখ, সহ-সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু হানিফ, মালয়েশিয়া প্রবাসী  মোঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি আরোও উপস্থিত ছিলেন সাবেক ডিজি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ্ আল-মামুন (লাভলু), ম্যানেজার, প্রিমিয়ার যাংক, বনানী শাখা, ঢাকা,  আলহাজ্ব মোঃ খোকন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, মোঃ আবুল কালাম আজাদ, ঠিকাদার ব্যবসায়ী, ঢাকা, কাজী মোঃ আব্দুল হামিদ, নিকাহ্ রেজিস্ট্রার কাজী, চিকাশী ইউনিয়ন, মোঃ মোখলেছুর রহমান, ঠিকাদার ব্যবসায়ী বগুড়া।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!