
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু রায়হান মোল্লা (৩০) কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ । সে শুভগাছা গ্রামের মোঃ জলিল মোল্লার ছেলে।
থানা-পুলিশ সূত্র জানায়, বুধবার (১৫ই জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ জুলাই শহরের ধুনট রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে ২ নভেম্বর থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার বাদী ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিফাত সরকার। তাঁর বাড়ি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকায়। মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ছিল ১৪৭। মামলায় অজ্ঞাতনামা আসামির সংখ্যা অনেকে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা