
রবিউল হাসান লায়ন: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী ওরফে মুক্তাকে জড়িয়ে যড়যন্ত্র ও চক্রান্ত চালানোর অপচেষ্টায় প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
রোববার বিকেলে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার সহোদর বড়ভাই মো.আলমগীর চৌধিরী।তিনি লিখিত বক্তব্যে বলেন,১১ জানুয়ারী আদারভিটা ইউনিয়ন বিএনপি’র সভা অনুষ্ঠিতের লক্ষে গরু মাংসে খিচুরী খাওয়ার আয়োজনের কথাছিল,সেই অনুযায়ী আদরভিটা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী গরু মাংস সংগ্রহে এলাকার কসাই বজলু মিয়াকে দায়িত্ব দেয়া হয়।
পরে কসাই বজলু মিয়া একটি চোরাই গরু জবাই করে তার অনুষ্ঠানে বিতর্কের সৃষ্টি করে।এ ঘটনা নিয়ে সাধারন সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরীর প্রতিপক্ষরা হট্টগোলের সৃস্টি করে তার রাজনীতিক ভাবমুর্তি নষ্ট করছে।এতেও তারা ক্ষান্ত নাহয়ে মাহমুদুল হাসান চৌধিরীর বিরুদ্ধে গরু চোরের একটি সাজানো মামলা দায়ের করে তাদের রাজনীতিকসহ সামাজিক ভাবমুর্তি নষ্ট করছে।তিনি এই সাজানো মিথ্যা মামলা থেকে পরিত্রান চান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,মাসুদুর রহমান চৌধুরী,আব্দুল হাকিম,বারেক মুন্সি,গেদা মন্ডল,শাকিল আহমেদ,খোশ মাহমুদ প্রামানিক ও জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা