
বৃহস্পতিবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন-এর কালিয়াকৈর গ্রামে পরিবেশবাদী সংগঠন স্বাধীনজীবন -এর উদ্যোগে একটি লাল বক পাখির ছানা প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বরে ২০২৪ ইং উক্ত গ্রামের ধানখেতে পড়ে থাকা অবস্থায় বক ছানাটি কুড়িয়ে পায় মোঃ স্বাধীন শেখ (৯) নামের এক শিশু। সে ছানাটিকে যত্নে তুলে নিয়ে জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ কাজে স্বেচ্ছায় নিয়োজিত বেসরকারি সংগঠন স্বাধীনজীবন -এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (BBCF) -এর উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক নাছিম -এর কাছে জমা দেয়। স্বাধীনজীবন -এর হেফাজতে নিয়ে বক ছানাটিকে সেবাশুশ্রূষা দেওয়া শুরু হয়।
ছানাটিকে প্রথম কয়েকদিন মুখে তুলে খেতে দেওয়া হয়,কয়েকদিন পর পাত্রে খাবার রেখে দিলে সে তার ইচ্ছে মতো খেয়ে নিত। বক ছানাটিকে ছোট শামুক,বিভিন্ন প্রজাতির ছোট মাছ,বড় মাছ টুকরো করে দেওয়া হত। এমন অবস্থায় গত ২১ দিনে বক ছানাটি সুস্থ, সবল,স্বাভাবিক,বড় হয়।উড়তেও শেখে। খাঁচা থেকে বের হতে ভিষণ রকমের ছটফট শুরু করে দিলে ওকে যেখানে কুড়িয়ে পাওয়া গিয়েছিল তার আশে পাশের জলাশয়ের ধারে অবমুক্ত করেন স্বাধীনজীবন -এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক নাছিম,এ সময় অনেকেই উপস্থিত ছিলেন।
-আবু জাহের-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক