
মানিকগঞ্জের দৌলতপুরে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা বিএনপি’র বিক্ষোভ ও মানববন্ধন। ৩রা অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩ ঘটিকায় সময় উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনার বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রাজীব হোসেন,থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ এলিট মিয়া ,চকমিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন, জিয়নপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সায়েদুর রহমান,সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ
এছাড়া আরো উপস্থিত ছিল দৌলতপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
-মোঃ জাহাঙ্গীর আলম-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক