
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চন্দনাইশের দোহাজারী পৌরসভা সদরে অতিরিক্ত গরমে কষ্ট ভোগ করা শ্রমজীবি ও বিভিন্ন পেশার মানুষের মাঝে সুপেয় পানি, শরবত এবং খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনার আলোকে গতকাল সোমবার সকাল থেকে সুপেয় পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করে দোহাজারী পৌরসভা যুবলীগ নেতৃবৃন্দ। একই দিন আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকেও তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত, সুপেয় পানি ও খাওয়ার স্যালাইন বিতরন করা হয়।
দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন মাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোলায়মান। উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মিজবাহ উদ্দীন খান ভুট্টো, মো. আবু সাঈদ, মো. বেলাল উদ্দীন, মো. ইমরান, মো. মামুন, ওয়াসিম, সাইফুদ্দিন, তৌহিদ, মো. সাইফুদ্দিন, সোহেল, মো. এরফান, আবদুল আজিজ, আমিন প্রমুখ। তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় পানি, শরবত ও স্যালাইন বিতরণ অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

আরও পড়ুন
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ‘লাল ফিতায়’ বন্দি মেসার্স সওদাগর অটো রাইস মিলের বিদ্যুৎ সংযোগ
ফরম পূরণের টাকা দিয়েও প্রবেশপত্র পেলেন না রিক্তা, প্রতিবন্ধী বাবার কান্নায় ভারী তুলশীপুরের বাতাস
নিয়ামতপুরে ২২ লিটার চোলাই মদসহ ০৩ জন আসামী গ্রেফতার