
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার ( ধান কাটার মেশিন) বিতরন করা হয়েছে । খামার যান্ত্রিকী করণ প্রকল্পের আওতায় কৃষি অফিসের আয়োজনে আজ ২৯ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ জন কৃষকের মাঝে সরকার ভর্তুকি মূল্যে এ যন্ত্র বিতরন করা হয়েছে ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, আর ক’দিন পরেই কাল বৈশাখী ঝড়সহ প্রাকৃতিক দূর্যোগ দেখা দিতে পারে। তাই কৃষকরা যেন দ্রূত মাঠের ফসল কর্তন করে ঘরে তুলতে পারে সেজন্য সরকার কৃষিকে যান্ত্রিকী করণ করছে।
এর ফলে কম সময়ে কম খরচে কৃষকরা কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে ফসল কেটে ঘরে তুলতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ আলী ভূইয়া, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ