
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার ঝুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহতের নাম হাজী মো. আব্দুল হামিদ। তিনি শেরপুর সদরের বাকারকান্দা এলাকার বাসিন্দা। তিনি শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামায়াতে এসেছিলেন।
রবিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে অদূরে হাতি দেখতে যান হাজী মো. আব্দুল হামিদ। এসময় স্থানীয়রা বন্য হাতিকে উত্ত্যক্ত করলে হাতির দল তাদের তাড়া দেয়। এতে উপস্থিত সবাই দৌঁড় দিলে আব্দুল হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য