
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া বাজারে হাট ইজারদার কর্তৃক বিট ঘর পজিশন বিক্রি করার অভিযোগ। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে হাটের জায়গায় দোকান ঘর নির্মাণ বন্ধ। গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এ আদেশ দেন।
জানা যায়, গুজিয়া বাজারের হাট ইজারদার মেহেদী হাসান খোকন সরকারি দরপত্রের মাধ্যমে গুজিয়া বাজার ডেকে নেয়। ওই বাজারের বিট ঘর একই উপজেলার জয়নাবাজ গ্রামের আব্দুল হান্নানের কাছে পজিশন বিক্রয় করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয় হাট ইজারাদার। পজিশন ক্রয় করে ইট দ্বারা দোকান ঘর নির্মাণ করতে থাকলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। এর প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এব্যাপারে হাট ইজারাদার মেহেদী হাসান খোকন বলেন, দোকান ঘর নির্মাণের জায়গাটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত ছিলো। ওই জায়গায় পুনরায় দোকান ঘর নির্মাণ করা হচ্ছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নির্মাণাধীন দোকান ঘরের কাজ বন্ধ করা হয়েছে এবং হাট ইজারদারকে সর্তক করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার