
মোঃ মোরসালিন ইসলাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনা (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা রীতা মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তা প্রমূখ। এময় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীসহ উপজেলার সকল দপ্তরের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য