
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে দুইটি বেকারীকে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, অপরিছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও নিম্নমানের কাচামাল দিয়ে খাদ্য সামগ্রী উৎপাদন করার অপরাধে শিবপুর পাক্কার মাথা কবরস্থানের বিপরীতে অবস্থিত দেশবন্ধু ও শম্ভুপুর সাদা রোড়ে অবস্থিত প্রিন্স বেকারীর মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জুলহাস হোসেন সৌরভ। এসময় ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন ভৈরব থানার এস আই বাপ্পি ও সঙ্গীয় ফোর্স।আজ ২২ শে ফেব্রুয়ারী মঙ্গল বার সকালে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ মময় দুই বেকারীর দুইজন কে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়। জরিমানা পরিশোধে পর তাদের কে ছেড়ে দেয়ার শর্তে আটক রাখা হয়। জরিমানা পরিশোধ না করলে জেলে পাঠানো হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ বলেন, অপরিছন্ন, নিম্নমানের সামগ্রী ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় দুইটি বেকারী কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
গোয়ালন্দে বিজ্ঞান ও উদ্ভাবনের উৎসব: তরুণদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা।
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪
বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা