হোম » প্রধান সংবাদ » পুনরায় ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন নাহার এগ্রোর টুটুল

পুনরায় ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন নাহার এগ্রোর টুটুল

(মীরসরাই) চট্টগ্রাম প্রতিনিধি: ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন নাহার এগ্রো কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান (টুটুল)। এরপূর্বে তিনি সংগঠনের সহ-সভাপতি ও সভাপতির দায়িত্বে ছিলেন।

রাকিবুর রহমান টুটুল ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি ছাড়াও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য, বাংলাদেশ ডেইরী এসোসিয়েশনের সহ-সভাপতি, ফেনী জেলা সমিতির সহ-সভাপতি, চিটাগাং ক্লাব লিমিটেডের সদস্য,

ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের সদস্য, চট্টগ্রাম ডায়বেটিক ও জেনারেলর হাসপাতালের সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য ও শাহীন গলফ এন্ড কান্ট্রি কাবের সদস্যের দায়িত্বে রয়েছেন। রকিবুর রহমান টুটুল ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি হওয়ায় নাহার এগ্রো গ্রুপের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!