
(মীরসরাই) চট্টগ্রাম প্রতিনিধি: ব্রিডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন নাহার এগ্রো কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান (টুটুল)। এরপূর্বে তিনি সংগঠনের সহ-সভাপতি ও সভাপতির দায়িত্বে ছিলেন।
রাকিবুর রহমান টুটুল ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি ছাড়াও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সদস্য, বাংলাদেশ ডেইরী এসোসিয়েশনের সহ-সভাপতি, ফেনী জেলা সমিতির সহ-সভাপতি, চিটাগাং ক্লাব লিমিটেডের সদস্য,
ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের সদস্য, চট্টগ্রাম ডায়বেটিক ও জেনারেলর হাসপাতালের সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য ও শাহীন গলফ এন্ড কান্ট্রি কাবের সদস্যের দায়িত্বে রয়েছেন। রকিবুর রহমান টুটুল ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি হওয়ায় নাহার এগ্রো গ্রুপের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী