
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ রেসিডেনসিয়াল স্কুল এবং রেসিডেনসিয়াল ডে-কেয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের হোটেল আয়োজনে প্রায় তিন শতাধিক ব্যক্তিদের নিয়ে এই আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম মিজানুর রহমান। রেসিডেনসিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুল আলম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, নওগাঁ সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, রেসিডেনসিয়াল স্কুলের পরিচালক এনআর খোরশেদ আলম রাজু ও মিলন সহ আরো সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি এস.এম মিজানুর রহমান বলেন- মা শিক্ষিত বা অশিক্ষিত যা হোক না কেন শিশুর প্রথম শিক্ষা মায়ের কাছ থেকে শিখে। আর প্রতিদিনের পড়া প্রতিদিন শ্রেণীকক্ষেই শেষ করতে হবে। এতে তাদের মনযোগ বৃদ্ধির পাশাপাশি এবং পড়ার আগ্রহ বাড়বে।
শিক্ষকদের উদ্যেশ্যে তিনি বলেন- মানুষের সামনে অনেকেই আমরা কথা বলতে ভয় পায়। এ ভয়টা এখন থেকেই দুর করতে হবে। প্রতিদিন শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি কথা বলার অভ্যাস করতে হবে। এতে তাদের কথা বলার জড়তা ও ভয় কাটবে।
ইফতার মাহফিলে নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পার্টিতে বক্তারা স্কুলের অতীত ও বর্তমান নানা স্মৃতিচারণ শেষে উত্তরোত্তর সাফল্য কামনা করে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত