
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে এই সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১০০ জন ব্যক্তির মাঝে দুই হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ঈদ উপলক্ষে ১০০ জন অসহায় নারীর মাঝে উন্নতমানের শাড়ি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেন, সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, নায়েবে আমীর এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমীর ওয়াহিদুল ইসলাম, সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ ও মুন্সি বিল্লাল হোসাইনসহ জামায়াতের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা