
এম এ রাশেদ: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বগুড়া ধুনট উপজেলা শ্রমিক দল।মঙ্গলবার (২ মে) রাত্রি সাড়ে ৭ টার দিকে কান্তনগর বাজার এলাকায় জাতীয়তাবাদী শ্রমিকম দলের কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদতৎ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল খালেক মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোঃ মাহবুব হোসেন চঞ্চল।
এসম আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কালের পাড়া ইউনিয়ন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুলতান আকন্দ, সাধারণ সম্পাদক রাসেল রানা, নিমগাছি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হারুনু রশিদ, চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইউনুস প্রাং, সাধারণ সম্পাদক ওমর ফারুক, শ্রমিক দল নেতা সোহেল রানা, সফিকুল ইসলাম চান্দু, রুবেল আহমেদ, আব্দুল ওহাব, সরুজ মিয়া, আব্দুল কাদের, মিনহাজ, ছফের প্রাং, মুকুল হোসেন, মিলন, হোসেন আলী, আলাল, আব্দুল মজিদ রুল আমিন , বিএনপি নেতা আব্দুল লতিফ, আব্দুল হান্নান, শাহাআলম, ফরাজুল হক প্রমূখ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম