
এম এ রাশেদ: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বুধবার (৩ ই মে) বেলা ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ২৯৬ পরিবারের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক, ইউপি সচিব মিজানুর রহমান মাসুদ, ইউপি হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর সঞ্চয় কুমার, ইউপি সদস্য আজাহার আলী, সাইদুল রহমান, হাসিনা বেগম,আমিনা খাতুন, মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সনেট সরকার, উদ্দোক্তা বায়োজিদ বোস্তামী ও গ্রাম পুলিশের সকল সদস্যবৃন্দ।
এ প্রসঙ্গে মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক বলেন, জননেত্রী শেখ হাসিনা দরিদ্র অসহায় মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর খাদ্যবান্ধব নীতির ফলে বাংলাদেশ আজ ক্ষুধা মুক্ত। প্রতি মাসে ৩০ কেজি চাল পেয়ে দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম