
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের বাসাইলে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: আফজাল হোসেন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জুলাই আন্দোলনে আহত মো: শাহীন।
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের বীরত্বগাথা ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁদের এই চেতনাকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ডিমলায় বিয়ের একদিন পর মসজিদে আত্মহত্যা করলেন যুবক ; ভাগ্নের মরাদেহ দেখে মামার মৃত্যু