
জয়পুরহাট প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসেনর সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ।

আরও পড়ুন
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
ফোন, ল্যাপটপ সপ্তাহে কয়বার রিস্টার্ট করতে হয় জানেন না অনেকেই
এক্সে চালু হলো ‘অ্যাকাউন্ট সম্পর্কিত ফিচার