
এম এ রাশেদ: ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার কাহালু উপজেলার আয়োজনে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে যাকাতের টাকার ক্রয়কৃত ১৩টি ছাগল, ৫টি সেলাই মেশিন ও ৩ জনকে চিকিৎসার জন্য নগদ অর্থ গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার ফিন্ড সুপার ভাইজার হামিদুল ইসলাম (হামিদ), উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল গালিব উপজেলা রিসোর্স কাম সেন্টারের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত