হোম » প্রযুক্তি » মস্তিষ্কে যুক্ত হবে চিপ, স্পর্শ ছাড়াই চলবে সামাজিক মাধ্যম

মস্তিষ্কে যুক্ত হবে চিপ, স্পর্শ ছাড়াই চলবে সামাজিক মাধ্যম

আওয়াজ অনলাইন: এবার আঙুলের স্পর্শ ছাড়াই ব্যবহার করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনটাই দাবি একদল মার্কিন বিজ্ঞানীর। তারা বলছেন, তারা এমন একটি চিপ তৈরি করেছেন যা মানুষের মস্তিষ্কে স্থাপন করা যাবে এবং এর ফলে মানুষ মস্তিষ্ক দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে। 

পরীক্ষামূলক চিপটি (সিংগেল বোর্ড কম্পিউটার) মানুষের চুলের চেয়েও সুক্ষ এবং এটিকে পক্ষাঘাত বা প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করা হয়েছে। তবে সুস্থ মানুষও এটি ব্যবহার করতে পারবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল বলছে, চিপটি ইলন মাস্কের কোম্পানির তৈরি ব্রেন ইমপ্লান্টের থেকে আলাদা, কারণ এটি কম আক্রমণাত্মক এবং এটিকে টিস্যুর পরিবর্তে মস্তিষ্কের পৃষ্ঠে বসানো যায়।

‘লেয়ার ৭ কর্টিকাল ইন্টারফেস’ নামের চিপটি অনেকটা স্কচ টেপের মতো নমনীয় এবং পাতলা ফিল্ম উপাদানের একটি স্ট্রিপ।

এটির পুরুত্ব মানুষের চুলের এক-পঞ্চমাংশ। যার ফলে কোনো টিস্যুর ক্ষতি না করেই মস্তিষ্কের পৃষ্ঠের সাথে এটি যুক্ত হতে পারে।

চিপটিকে মস্তিষ্কে যুক্ত করার জন্য সার্জনরা মাথার খুলিতে একটি ছোট্ট চেরা তৈরি করেন এবং এটিকে এমনভাবে ভেতরে ঢুকিয়ে দেন, যেন একটি বাক্সে একটি চিঠি রাখা হচ্ছে স্রেফ।

মার্কিন কোম্পানি প্রিসিশনের সিইও মাইকেল ম্যাগার সিএনবিসিকে বলেছেন, চিপটি এক মিলিমিটারেরও কম পুরু, অর্থাৎ এটির জন্য রোগীদের মাথা কামানোর দরকার নেই।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!