
মো. মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. একরামুল হকের ছেলে মো. সবুজ হোসেন ( ১৭) শেখ রাসেল পদক ২০২৩ হ্মুদে উদ্ভাবক ( ব্যক্তিগত) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে উদ্ভাবনের শিরোনাম কীটনাশক ছিটানোর ড্রোন আবিষ্কার করে দেশের কৃষি খাতকে উন্নত করার জন্য।
এই ড্রোন দিয়ে কৃষি জমিতে কীটনাশক সিরাপ স্প্রে করা যাবে, ফায়ার সার্ভিসের আগুন নিভানোর কাজে ব্যবহার করা যাবে, জরুরী ঔষধ সরবরাহ করা যাবে।দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের মানবিক সহায়তায় আগামী ১৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার পেতে যাচ্ছে মো. সবুজ হোসেনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল মো. সবুজ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী