
মোঃ আবদুল মুনাফ পিন্টু : পিছিয়ে নেই চোরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও। দলের জেলা সাধারণ সম্পাদক একরামুল হক ভূঞাঁ বলেন, মাওলানা নুরুল করিম ও হাফেজ হিজবুল্লাহ- এ দুজনের একজনকে প্রার্থী হিসেবে চিন্তা করছেন তারা। নির্বাচনকে ঘিরে মাঠের রাজনীতিকে আরও বেগবান করার কথাও জানিয়েছেন এ নেতা।
আগামী নির্বাচন প্রক্রিয়া নিয়ে বাকবিতণ্ডা চললেও অবাধ ও সুষ্ঠু ভোট চান নবীন-প্রবীণ সাধারণ ভোটাররা। জেলার সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ১৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এ আসন। এখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৯৬ জন। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৭৯ হাজার ৬৪২ জন।
সাধারণ ভোটাররা বলছেন সংঘাত-রক্তপাতহীন একটি নির্বাচন চান তারা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলে তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আবু রায়হান নামের নতুন এক ভোটার বলেন, প্রথম ভোটার হয়েছি, কেন্দ্রে গিয়ে নিজের পছন্দমত ভোটটা দিতে চাই। একটি অবাধ ও নিরপেক্ষ ভোটের আয়োজন করা রাষ্ট্রের দায়িত্ব।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২