
মোঃ আবদুল মুনাফ পিন্টু : ফিলিস্তানে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ফেনীর দাগনভূঞায় পৌর শহরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা আল্লামা মুফতি ইউসুফ কাসেমীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জোহর নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে দাগনভূঞা আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি ইউসুফ কাসেমী সভাপতিত্বে বক্তব্য রাখেন কৈৗশল্লা ইসলামীয়া মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা সাঈদুর রহমান, রশিদপুর মদিনাতুল উলুম মাদরাসার মাওলানা ইউনুছ, রামনগর দারুস সুন্নাহ মাদ্ররাসার মাওলানা ইসমাঈল, তালতলী দারুল উলুম মাদ্ররাসার মুফতী কামরুল হাসান ও দাগনভূঞা দারুল কুরআন মাদ্ররাসার মাওলানা আতিকুল্লাহ আল মামুন প্রমুখ ।
বক্তারা ফিলিস্তিানের উপর মানবাধিকার লঙ্গন করে ইসরাইল যুগ যুগ ধরে অবৈধ আগ্রসন চালিয়ে আসছেন সে লক্ষে হাজার হাজার শিশু নারী, পুরুষকে নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় ইসরাইলের সকল পণ্য বর্জনসহ কুশপুত্তলিকা দাহ করেন সর্বস্তরের বিক্ষোভ জনতা।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ