হোম » খেলা » ফিরলেন মুমিনুল, পঞ্চাশের আগেই তিন উইকেট নেই বাংলাদেশের

ফিরলেন মুমিনুল, পঞ্চাশের আগেই তিন উইকেট নেই বাংলাদেশের

আওয়াজ অনলাইন: আগের দিন দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম ও মুমিনুল হক জুটিই ছিল ভরসা।

তারা শুরু করেছিলেন সকালটা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না তারা। মুমিনুলের আউটে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম দিনের শেষ বিকেলে খেলতে নেমে মুখোমুখি হওয়া প্রথম বলেই মার্ক অ্যাডাইয়ারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান নাজমুল হোসেন শান্ত। এরপর দিনের একদম শেষ বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তামিম ইকবাল। ৩৬ বলে ২১ রান করেন তিনি।

২ উইকেটে ৩৪ রান হারানো বাংলাদেশ দল দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে। অপরাজিত মুমিনুল হকের সঙ্গী হন মুশফিকুর রহিম। কিন্তু মুমিনুল বেশি দূর টানতে পারেননি দলকে। অ্যাডাইয়ারের বলে লেগ স্টাম্প ছেড়ে দেন তিনি, হন বোল্ড। ৩৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরত যেতে হয় তাকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!