
মোহাম্মদ হানিফ: পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত আল-ইয়াক্বীন একাডেমির পরিচালক, যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মী ও টিভি উপস্থাপক মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে সোনাইমুড়ীতে একহাজার কপি কুরআন বিতরণ করা হয়।
আল-ইয়াক্বীন একাডেমির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, থানা প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবিদের মাঝে আল-কুরআন একাডেমির লন্ডনের অনুবাদকৃত সহজ আরবি-বাংলা কুরআনের কপি বিতরন করা হয়।
উল্লেখ্য যে, আল-ইয়াক্বীন একাডেমি বিগত ৬ বছর উপজেলার বিভিন্ন মাদ্রাসার মেধাবী ছাত্রদের নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ছাত্রদের আর্থিক ও বিভিন্ন সহযোগীতার পাশাপাশি দেশের বাহিরে বিভিন্ন দেশে মাদ্রাসা ছাত্রদের উচ্চশিক্ষায় সহযোগীতা করে আসছে।
করোনাকালীন সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ হতে প্রায় ৫শ’টি ফ্রি অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়। গতবছর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে একশ হাদীস মুখস্ত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে নগদ ৩ হাজার টাকা করে বিতরন করা হয়।
সৌদী আরবের মদীনা ও উম্মূলকুরা বিশ্ববিদ্যালয় এবং মিশরের আলআযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের সহযোগীতা করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা করা হয় উপজেলার বাসিন্দা হাফেজে বুখারী ছাত্রকে নগদ ১ লাখ টাকা ও হাফেজে রিয়াদুস সালেহীনকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

আরও পড়ুন
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়
দাওয়াতে ইসলামী’র নেতৃত্বে মিলাদুন্নবীর শোভাযাত্রায় মুসল্লিদের ঢল