হোম » রাজনীতি » ভৈরবে  আওয়ামী লীগ  মনোনীত  প্রার্থী পাপনের মনোনয়ন পত্র দাখিল 

ভৈরবে  আওয়ামী লীগ  মনোনীত  প্রার্থী পাপনের মনোনয়ন পত্র দাখিল 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচন কে কেন্দ্র করে  ভৈরবে  আওয়ামীলীগ   মনোনীত  কিশোরগঞ্জ -৬ আসনের প্রার্থী আলহাজ্ব  নাজমুল হাসান পাপন  মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ বুধবার  দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারি রির্টানিং কর্মকর্তা এবং  উপজেলা  নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার নিকট মনোনয়ন  দাখিল  করেছেন।  এ সময়  দলীয়  নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
তবে এর আগে বাংলাদেশ  সুপ্রীম পার্টির মনোনীত  প্রার্থী হেলাল   উদ্দিন  বাচ্চু  বাংলাদেশ  ইসলামি  ফ্রণ্টের মনোনীত  প্রার্থী হাজি রুবেল হোসেন মনোনয়ন  দাখিল করেছেন। এ নিয়ে  ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল  করেছেন। এর আগে নাজমুল হাসান পাপন  তার বাস ভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের বয়োজন করেন।
এসময়  দলীয় নেতা- কর্মীদের উদ্দেশ্যে  বলেন, এবারের  নির্বাচন হবে  শেখ হাসিনার  জন্য চ্যালেজিং নির্বাচন। তাই ভোটাররা যেন তার ভোট  নিজের পছন্দ অনুযায়ী  প্রার্থীকে ভোট দিতে পারে এবং সুন্দর ফেয়ার একটি  নির্বাচন হ বেযেন হয়।  বিএনপিকে আবারো  নির্বাচনে অংশ গ্রহণ করার আহবান জানান তিনি।  তবে বিএনপি  যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে তাদের কে প্রতিহত করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!