প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ
ভৈরবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাপনের মনোনয়ন পত্র দাখিল

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচন কে কেন্দ্র করে ভৈরবে আওয়ামীলীগ মনোনীত কিশোরগঞ্জ -৬ আসনের প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার নিকট মনোনয়ন দাখিল করেছেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
তবে এর আগে বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন বাচ্চু বাংলাদেশ ইসলামি ফ্রণ্টের মনোনীত প্রার্থী হাজি রুবেল হোসেন মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর আগে নাজমুল হাসান পাপন তার বাস ভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের বয়োজন করেন।
এসময় দলীয় নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচন হবে শেখ হাসিনার জন্য চ্যালেজিং নির্বাচন। তাই ভোটাররা যেন তার ভোট নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারে এবং সুন্দর ফেয়ার একটি নির্বাচন হ বেযেন হয়। বিএনপিকে আবারো নির্বাচনে অংশ গ্রহণ করার আহবান জানান তিনি। তবে বিএনপি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে তাদের কে প্রতিহত করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.