হোম » রাজনীতি » আমরা বসন্তের কোকিল নই –নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

আমরা বসন্তের কোকিল নই –নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

লালমনিরহাট প্রতিনিধি
দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনাকারী দলগুলোর সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের মানুষ তোমাদের অনেক দেখেছে, এবার বিশ্রামে যাও। আমরা বসন্তের কোকিল নই, আমরা দেশের উন্নয়ন করবো।
বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতির নামে দুর্নীতি দেশের ক্ষতি করেছে উল্লেখ করে বলেন, দুর্নীতি ও রাজনীতি একসঙ্গে চলতে পারে না। জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে।
ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বুড়িমারী স্থলবন্দর, সড়ক ও রেলপথের উন্নয়ন করা হবে।
আরো বক্তব‌্য রাখেন, ১১ দলীয় জোটের নেতারা। এর আগে জামায়াতের আমীর কুড়িগ্রাম থেকে তিস্তা ব‌্যারাজ হেলিপ‌্যাড মাঠে হেলিকপ্টারে আসেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়। “হ্যাঁ ভোট মানে আজাদি, না মানে গোলামি। হ্যাঁ ভোটের বিজয় মানেই জনতার বিজয়। জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও লালমনিরহাট-৩ আসনের প্রার্থী আবু তাহের।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!